আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ কত?

সম্প্রতি মেট গালার রেড কার্পেটে হেঁটে ফের আলোচনায় আলিয়া ভাট। অনেকেই জানার চেষ্টা করছেন এই বলিউড অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত? বিজ্ঞাপন বা সিনেমা প্রতিই বা কেমন পারিশ্রমিক নেন আলিয়া?

ডিজিটাল যুগে তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জিনিসের বিজ্ঞাপন দিয়ে থাকেন। সেখানে তারা ওই পণ্যের ছবি বা ভিডিও পোস্ট করেন। কিন্তু সবটাই হয় পারিশ্রমিকের বিনিময়ে।

সূত্রের খবর, ইনস্টাগ্রাম বা টুইটারে বিজ্ঞাপনী পোস্ট প্রতি ৮৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন রণবীর কাপুরের ঘরনি। আলাদা বিজ্ঞাপনী ছবির জন্য এই পারিশ্রমিক আরও বাড়ে। বিজ্ঞাপন বা ফটোশুটের জন্য আলিয়ার পারিশ্রমিক দেড় থেকে আড়াই কোটি টাকা। এ ছাড়াও আলিয়ার একাধিক নিজস্ব ব্র্যান্ড এবং প্রযোজনা সংস্থা রয়েছে। তার আনুমানিক ভ্যালুয়েশন প্রায় ১৫০ কোটি টাকা। এ ছাড়াও প্রসাধনী, পোশাক এবং একটি জীবনশৈলী ব্র্যান্ডে আলিয়া মোট পাঁচ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সমীক্ষা বলছে, বিনিময়ে অভিনেত্রী প্রায় ১০ গুণ মুনাফা ঘরে তুলেছেন।
মুম্বাইয়ের পাশাপাশি লন্ডনেও আলিয়ার নিজস্ব বাড়ি রয়েছে। এই সম্পত্তির মোট বাজারদর ৮২ কোটি টাকা। মুম্বইয়ে আলিয়ার দুইটি ফ্ল্যাটের দাম যথাক্রমে ১৩ কোটি এবং ৩২ কোটি টাকা। অন্যদিকে, আলিয়ার লন্ডনের বাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় ৩৭ কোটি টাকা।

এ ছাড়াও আলিয়ার বিএমডব্লিউ, দুটো অডি এবং রেঞ্জ রোভারসহ মোট ৪টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এই গাড়িগুলি কিনতে আলিয়া খরচ করেছেন প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights