চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে (শিপইয়ার্ড) দুর্ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে ওই প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও পাঁচ শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করলেও শ্রমিকদের বিস্তারিত পরিচয় ও দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করছিলেন। এসময় দুর্ঘটনা ঘটলে এতে পাঁচজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও স্থানীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights