অনলাইন ভার্সন রাস্তা বন্ধ করে সমাবেশ এনসিপির, পথচারীদের ক্ষোভ

অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা বন্ধ করে সমাবেশ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এ সমাবেশ করে এনসিপি। সরকারের প্রতি বিভিন্ন দাবি জানিয়ে ওই সমাবেশের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

এ সময় রাস্তা বন্ধ করে সমাবেশ করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এই সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এক ভিডিওতে দেখা যায়, সমাবেশস্থলের আশপাশের গলিতে দলের নেতাকর্মীদের ভীড় লক্ষ্য করা যায়। রাস্তা থেকে যাতায়াতের অসুবিধায় হওয়ায় এক মধ্যবয়স্ক নারী ও এক তরুণী দলের সিনিয়র নেতাদের উদ্দেশ্যে চিৎকার করে ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, ‘নারীদের যাতায়াতের কোনো ব্যবস্থা আছে? রাস্তা বন্ধ করে কেউ এসব করে, আমরা কিভাবে যাব?’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফুল ইসলাম আদীব, এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights