বাংলাদেশকে নিয়ে আমার ধারণা ভুল ছিল: ডি ভিলিয়ার্স

অনলাইন ডেস্ক

বাংলাদেশ এ মুহূর্তে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। অবশ্য ডারউইন টেস্ট জেতার আগেই শীর্ষ চারে ছিল টাইগাররা। অজিদের হারিয়ে অবস্থান আরও মজবুত করেছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন আসরে একটি করে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই তিন দলের পরপরই পয়েন্ট টেবিলে বাংলাদেশের নাম। এমনকি দুইবারের ফাইনালিস্ট ভারতও বাংলাদেশের নিচে।

টাইগারদের চার নম্বরে থাকার বিষয়টি নিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স বলেন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকা খুব বেশি ম্যাচ খেলেনি। তবে আশা করি ছন্দে থাকবে, কারণ বেশি দিন হয়নি তারা চ্যাম্পিয়ন হয়েছে। তিনে নিউজিল্যান্ড, চারে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি অঘটন ঘটালে বাংলাদেশ আরও এগোতে পারে।

বাংলাদেশের রাজসিক উত্থান নিয়ে তিনি বলেন, কেউই নিশ্চয়ই ভাবেনি বাংলাদেশ শীর্ষ চারে থাকবে। টি-টোয়েন্টিতে ব্যাপারটা ভিন্ন, এই ফরম্যাটে তারা সবসময়ই ভালো দল। ওয়ানডেতেও অনেক অঘটন ঘটে। তবে আমার মনে হয়নি ওরা টেস্ট ক্রিকেটে এমন অঘটন ঘটানোর জন্য প্রস্তুত ছিল। এটা আমার ধারণা ভুল ছিল। আর এটা হতে দেখে বেশ ভালো লাগছে।

প্রক্রিয়া মেনে খেলা চালিয়ে গেলে অস্ট্রেলিয়াকে হারানোও অসম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, অস্ট্রেলিয়াকে হারানো সহজ কথা নয়। তবে বাংলাদেশের মতো যদি বেসিক ঠিক রেখে খেলতে পারেন, তাহলে অবশ্যই সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights