বাইকে ২৯৪ কিলোমিটার গতি তুলেছিলেন সেই ইউটিউবার!
অনলাইন ডেস্ক
ভারতীয় ইউটিউবার অগাস্তে চৌহান চেয়েছিলেন নিজের হাজার সিসির সুপারবাইকে প্রতি ঘণ্টায় তুলবেন তিনশ’ কিলোমিটার গতি। যমুনা এক্সপ্রেসওয়েতে সেই উদ্দেশেই বাইকে গতি তুলেছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাইকে ২৯৪ কিলোমিটার গতি তুলেছিলেন অগাস্তে চৌহান। এসময় সময় আগ্রা থেকে দিল্লির দিকে যাচ্ছিলেন ওই ইউটিউবার। সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান চৌহান। সেই আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
এসময় নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও নির্মাণ করেছিলেন চৌহান।
এক পুলিশ কর্মকর্তা জানান, তারা অগাস্তের অ্যাকশন ক্যামেরা উদ্ধার করেেছেন। সেখানেই দ্রুতগতিতে চালানোর বিষয়টি দেখা গেছে।
সূত্র: এনডিটিভি
