মিরপুর-১০ মেট্রো স্টেশনে ইয়াবাসহ যুবক আটক
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন থেকে এক হাজার ৭০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে এমআরটি পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সকালে মিরপুর-১০ মেট্রো স্টেশনের গেটে সন্দেহ হওয়ায় জামাল মোল্লাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করা হয়।
এমআরটি কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানও বিষয়টি নিশ্চিত করে বলেন, মেট্রো স্টেশনের গেট থেকে জামাল মোল্লাকে এক হাজার ৭০২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
