মেহজাবীনের নীরবতা

শোবিজ প্রতিবেদক

অভিনেত্রী মেহজাবীন জানান, আপাতত তাঁর হাতে উল্লেখ করার মতো নতুন কোনো কাজ নেই। আর এই খবর সামনে আসতেই ভক্তদের মনে প্রশ্ন, যেই মেহজাবীন ব্যস্ততার কারণে নিজেকে আড়াল করতেন, তিনি আজ কাজবিহীন হয়ে কি আলো থেকে ছায়ায় হারিয়ে যাচ্ছেন? বলতে গেলে স্বামী নিয়ে অলস সময় কাটছে তাঁর। তাই মেহজাবীন ভক্তরা তাকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন, ‘মেহজাবীন কী তাহলে আঁধারে হারিয়ে যাচ্ছেন’।

অন্ধকারের ছায়া কী তাঁকে ঘিরে ধরেছে? মেহজাবীনের সেই ব্যস্ততা কোথায় হারালো? দীর্ঘদিন ধরে মেহজাবীনের নতুন কোনো প্রজেক্টের কথা শোনা যাচ্ছে না বলে যেন হতাশা আরও বাড়ে। অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি ছিল একেবারেই উল্টো। নাটক, বিজ্ঞাপন, ওটিটি-সব মিলিয়ে কাজের চাপে হাঁফ ছাড়তে হচ্ছিল মেহজাবীনকে।

দেশ-বিদেশ ঘুরে টানা শুটিং, কখনো কিছুদিন আড়ালে থাকা, কখনো বাধ্য হয়ে বিরতি-কাজের ব্যস্ততা নিয়েই যেন তাঁর জীবন ছিল ঘূর্ণিঝড়ের মতো। পরে চলচ্চিত্রেও মনোযোগ দেন। বিয়ে ও হানিমুনে কিছুটা বিরতি নিলেও তাঁর অভিনীত ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’ আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়ায়। এরপর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় তাঁর কাজের তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights