লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাছুম আহমদ (৪০) সিলেটের বিশ্বনাথ পৌরসভার আমির আলীর ছেলে।

আজ মঙ্গলবার সকালে দেশে তার মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, লন্ডন সময় ভোর রাতের দিকে হঠাৎ বাসায় স্থানীয় পুলিশ আসে। তারা জানতে চায়, এটি মাছুমের বাসা কি না। পরে মাছুমের ছবি দেখালে পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
তবে, কী কারণে, কারা মাছুমকে গুলি করেছে তা জানা যায়নি।

নিহতের বাবা আমির আলী জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে আমার ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর দেয়। তবে কী কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তা আমরা এখনও জানতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights