ক্যান্সার সচেতনতা ও আন্তর্জাতিক অনকোলজি সহযোগিতা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংঝুর যৌথ উদ্যোগে ‘ক্যান্সার সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ ও আন্তর্জাতিক অনকোলজি সহযোগিতা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অডিটোরিয়াম-১-এ এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংঝুর অনকোলজি বিভাগের সহযোগী প্রধান চিকিৎসক ডা. উ ওয়েই।

সেমিনারে বক্তব্য দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুসলিম উদ্দিন সবুজ, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ টিপু সুলতান, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অং সুই প্রু মারমা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিমা আক্তারসহ সংশ্লিষ্টরা।

এ ছাড়া মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংঝুর বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি ম্যানেজার এমিলি সাই ও সার্ভিস সেন্টার ম্যানেজার ফিলিক্স লিন বক্তব্য দেন। সেমিনারটি সঞ্চালনা করেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা চৌধুরী।

সেমিনারে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধান, জ্যেষ্ঠ অধ্যাপক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বক্তারা বলেন, ক্যান্সারের মতো জটিল রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সময়মতো শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। রোগীদের কাছে বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights