তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বড়দেওড়া পরান মণ্ডলেরটেক গুদারাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও সাদা-কালো ডোরাকাটা শার্ট। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইমানুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
