জয়পুরহাটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে বিভিন্ন সময়ে আলোচনায় আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম রাসেলকে যৌথ অভিযানে আটক করেছে ডিবি ও ক্ষেতলাল থানা পুলিশ ।

ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম জানান, শুক্রবার (২১ আগস্ট) পিকনিকের কথা বলে ক্ষেতলাল উপজেলার আছরাঙ্গা দিঘীতে সমবেত হয় সদর, আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা।

গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা ক্ষেতলাল থানা পুলিশের সহায়তায় গভীর রাতে অভিযান চালায়। এ সময় অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাশেদুল ইসলাম রাসেল ও আশরাফ নামে আরও একজনকে আটক করে।

আলোচিত ছাত্রলীগ কর্মী রাসেলকে আটকের বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম জানান, আদালতের মাধ্যমে দুজনকেই শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights