তিন ইনিংস, তিন শূন্য, অস্ট্রেলিয়া সিরিজে লিটনের দুঃস্বপ্ন

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না লিটন দাসের। দুই টেস্টে তিন ইনিংস খেলে প্রতিবারই ফিরেছেন শূন্য রানে। এর মধ্যে তিনবারের দুবারই তাকে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

পায়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ঘোষিত স্কোয়াডে ছিলেন না লিটন। পরে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষে তাকে দলে যুক্ত করা হয়। তবে মাঠে ফিরে এখন পর্যন্ত ব্যাট হাতে হতাশই করেছেন এই ব্যাটার।

ডারউইন ও ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে ডাক মারার পর ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হন লিটন। ২৩তম ওভারে নিজের প্রথম বল খেলেন স্টার্কের বিপক্ষে। প্রথম ৯ বল কোনোরকমে সামাল দিলেও দশম বলে তৃতীয় স্লিপে বেউ ওয়েবস্টারের ক্যাচ হন তিনি।

এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৯ রান করেছে বাংলাদেশ। ২৩ রানে নাজমুল হোসেন শান্ত ও ৪ রানে মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ অস্ট্রেলিয়ার ২১০ রানের জবাবে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই স্টার্কের তোপে পড়ে বাংলাদেশ। তৃতীয় ওভারে সাদমান ইসলামকে ১ রানে মার্নাস লাবুশেনের ক্যাচ বানানোর পরের বলেই মুমিনুল হকের অফস্টাম্প ভেঙে দেন স্টার্ক। ৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর শান্ত ৪৬ বলে ৩১ রান করে স্টার্কের ক্যাচ হন। এর আগে তানজিদ হাসান তামিম ৩৪ বলে ৯ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেরা বোলিং করেছেন শরিফুল ইসলাম। ৪৮ রানে সাত উইকেট নিয়েছেন তিনি। ক্যামেরন গ্রিনকে ৬৭ রানে ফেরান শরিফুল। পরে জশ হ্যাজেলউডকে ৬ রানে সাদমান ইসলামের ক্যাচ বানান তাইজুল ইসলাম। নাথান লায়ন ৩২ রানে অপরাজিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights