নাভারন বহিরাগত সস্ত্রাসীদের মানববন্ধনে চেষ্টা ভন্ডুল করেছে এলাকাবাসী উত্তেজনা চরমে

নাভারন শার্শা প্রতিনিধিঃ
শার্শা নাভারন বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ে এডহক কমিটিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে।কমিটি সভাপতি পদে বির্তকিত তানজিম খান কনি নাম ঘোষনা পর থেকেই স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ রয়েছে এমকি গত মঙ্গলবার সকালে কনির বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী।
স্থানীয় নেতাদের অভিযোগ রবিবার সকালে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ে কমিটি সভাপতি তানজিম খান কনির পক্ষে উস্কানিমূলকভাবে শার্শা কন্যাদাহ গ্রাম থেকে বহিরাগত ১৫/২০ সস্ত্রাসী এনে নাভারনে মানববন্ধনের করতে চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীর তোপের মুখে তাদের এই উদ্যোগ ভন্ডুল হয়ে যায়।বহিরাগত সস্ত্রাসীদের এমন কার্যকলাপে এলাকায় মানুষের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছেন।
২৩ ই আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় নাভারন বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ে সামনে এই ঘটনা ঘটে।

ইতিমধ্য বির্তকিত তানজিম খান কনির সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়ে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস ইসলাম যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম কি শিক্ষা বোর্ডের ও সচিব শার্শা উপজেলা নির্বাহী কর্মকতা ফজল৷ ওয়াহিদ নাভারন সার্কেল এসপি আরিফ হোসেন নিকট স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী
এই ঘটনার জন্য এলাকাবাসী আশরাফুল আলম বাবুকে দোষারোপ করছেন এবং জেলা বিএনপি নিকট তাদের বিচার দাবী করেন।তাদের বিচার না হলে এলাকায় যেকোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
শহিদুল ইসলাম শহিদ জানান আমি এ বিষয়ে কিছু জানি না বাবু ভাই দাওয়াতের কথা বলে কন্যাদাহ গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে যায়।

শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ বলেন বিতর্কিত এডহক কমিটি সভাপতি পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু কেনো কন্যাদাহ গ্রাম থেকে বহিরাগত সস্ত্রাসী এনে নাভারন শান্ত পরিবেশকে অশান্ত করছেন।বহিরাগত সস্ত্রাসীদের নিয়ে কেনো বির্তকিত ব্যক্তি জন্য মানববন্ধনের চেষ্টা করেছেন। হাসাহ জহির ভাই তোর বেনাপোল শার্শা বাগঁআচড়া বা অন্য কোন স্কুল কমিটি নিয়ে মাথা ঘামান না তাহলে অন্যরা কেনো নাভারন সব কিছু বিষয়ে নাক গলান।শার্শা গ্রুপিং এর জন্য এরা দায়ী?
যুবদলের নেতা খায়রুজ্জামান সোহাগ বলেন তানজিন খান করি আওয়ামী লীগের আমলে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এসপি মাহবুবের দাপটে বিগত ২০১৩ সালে তৎকালীন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি আবুল হাসান জহির উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মরহুম মেজবাহ উদ্দিন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হাই নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছিল। শার্শা থানা মামলা নং ২৮ এমন বির্তকিত ব্যক্তি কমিটি থেকে বাদ দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শার্শা থানা ওসি মোঃ শামিনুল হক বলেন আমরা জানতে পারি বুরুজ বাগান বালিকা বিদ্যালয় এডহক কমিটি নিয়ে নাভারন এলাকায় উত্তেজনা বিরাজ করছে এমন সংবাদে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights