গাছ লাগালেই হবে না, রক্ষণাবেক্ষণে স্থানীয়দের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক
পরিবারে নতুন সন্তানের জন্ম হলে তার স্মৃতি ও ভবিষ্যতের কথা চিন্তা করে একটি করে গাছ লাগানোর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, সন্তানের জন্মের দিন যদি তার নামে একটি গাছ লাগানো হয়, তবে শিশুটি যেমন বড় হবে, সাথে গাছটিও বেড়ে উঠবে।

সোমবার বেলা ১১টায় জেলার কলমাকান্দায় পাঁচগাঁও রোডের কালিহালা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি রোপণকৃত গাছ রক্ষায় সাধারণ নাগরিকদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন ডেপুটি স্পিকার।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সুফলভোগীদের এগিয়ে আসতে হবে। সরকার বা প্রশাসনের একার পক্ষে রাস্তার ধারের বা বনায়নের সব গাছ রক্ষা করা সম্ভব নয়।

থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি নাগরিকদের নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যায় দায়িত্বশীল হতে আহ্বান জানান। পাশাপাশি রাস্তার ধারের গাছের কাঠ, ফল বা ছায়া স্থানীয়রাই ভোগ করবেন-এই মানসিকতা তৈরি করে স্থানীয়দের সম্পৃক্ত করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights