ইরান যুদ্ধের প্রভাবে দুবাই বিমানবন্দরে যাত্রী চলাচল ব্যাপক হ্রাস

অনলাইন ডেস্ক
চলতি বছরের প্রথম ছয় মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে।

বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ২০২৬ সালের প্রথমার্ধে ৩১.৫ মিলিয়ন (৩ কোটি ১৫ লাখ) যাত্রী আগমন করেছেন, যা গত বছরের একই সময়ে ছিল ৪৬ মিলিয়ন (৪ কোটি ৬০ লাখ)।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে বিমান চলাচলের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।যা একই সাথে জ্বালানির দাম বাড়িয়ে বিশ্বজুড়ে বিমানের ভাড়া বাড়িয়ে দিয়েছে।

২০২৬ সালের যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে তেহরান তার উপসাগরীয় প্রতিবেশীদের ওপর সামরিক চাপ সৃষ্টি ও হামলা চালিয়েছে। এর মূল লক্ষ্য ছিল বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিকে ব্যাহত করা এবং মার্কিন মিত্রদের মাধ্যমে ওয়াশিংটনকে যুদ্ধ বন্ধে বাধ্য করা

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights