রাশিয়ায় রাসায়নিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ৭ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে সাতজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ছয়জন চীনের নাগরিক। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও ৯ জন।

কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ঘটনায় মোট ১৫২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অন্য হাসপাতালে নেওয়ার জন্য একটি জরুরি সেবা বিমানও ঘটনাস্থলে পৌঁছেছে।

আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সটি রাশিয়ার কম্পানি সিবুর ও চীনের তেল-গ্যাস কম্পানি সিনোপেকের যৌথ প্রকল্প। প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী কমপ্লেক্স হিসেবে পরিচিত। তবে এটি এখনো উৎপাদন শুরু করেনি, উৎপাদন শুরুর প্রস্তুতি চলছিল।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আগুনের প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights