সভাপতির সঙ্গে বসবেন ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-ভারত সিরিজটি আগামী জানুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সিরিজ আয়োজনের জন্য সে সময় স্ক্যাজুয়াল খুঁজে বের করার চেষ্টা করছে বিসিবি। সিরিজটির প্রথম স্ক্যাজুয়াল ছিল ২০২৫ সালের আগস্টে

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক মুমিনুল হক, বাঁহাতি দীর্ঘকায় পেসার শরিফুল ইসলাম, ডানহাতি পেসার তাসকিন আহমেদ দলের সঙ্গে দেশে ফেরেননি। এ চার ক্রিকেটার অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চার ক্রিকেটার পরিবারসহ দেশে ফিরবেন ছুটি কাটিয়ে। বাকি ক্রিকেটাররা গতকাল রাতে ম্যাকেই থেকে ব্রিসবেন ও সিঙ্গাপুর হয়ে ঢাকায় ফিরছেন। টেস্ট শেষ হওয়ার পরপরই টিকিট না পাওয়ায় ক্রিকেটারদের দেশে ফিরতে সময় বেশি লেগেছে। ম্যাকেইয়ে টেস্ট শেষ হয় মাত্র দুই দিনে। বাকি তিন দিন খেলা হয়নি। সে সময় ক্রিকেটাররা ম্যাকেইতে অবস্থান করেন। ঘুরেফিরে কাটান। সে সময় ফিরতে না পারার কারণ, ক্রিকেট অস্ট্রেলিয়া ব্রিসবেন ফেরার টিকিট সংগ্রহ করতে পারেনি রাশ থাকায়। কাল রবিবার ক্রিকেটাররা তাদের সংগঠন কোয়াবের ব্যানারে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসবেন। সেদিন মূলত ক্রিকেটাররা বসবেন বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে। কয়েক দিন আগে বিসিবি সভাপতি তামিম আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, চলতি মৌসুমের বিপিএল আয়োজনের পরিকল্পনা নেই। দেশের সবচেয়ে জমজমাট ও আর্থিক সংগতির টুর্নামেন্ট বিপিএল। রবিবার বিসিবি সভাপতির সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুনসহ জাতীয় দলের সাবেক ও বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররা বসবেন।

ক্রীড়া প্রতিবেদকচরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র দুই দিনে ম্যাকেই টেস্ট হেরে যায় বাংলাদেশ। নিজেদের ২৬ বছরে ১৬১ টেস্ট ইতিহাসে এই প্রথম দুই দিনে টেস্ট হেরেছে টাইগাররা। দ্রুততম সময়ে টেস্ট হেরে যাওয়ায় বিশ্রামও পান তিন দিন। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ২০০৩ সালের পর টেস্ট খেলতে অস্ট্র্রেলিয়া সফর করে। সফরে ডারউইন ও ম্যাকেইয়ে টেস্ট খেলেছেন নাজমুলরা। দীর্ঘ ২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলে বাজিমাত করেন টাইগাররা। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলে চার দিনে টেস্ট জেতে ৯ উইকেটে। ডারউইনে অবিশ্বাস্য ক্রিকেট খেলে সেঞ্চুরি করেন তানজিদ তামিম। ৯ উইকেট নেন হাসান মাহমুদ। ম্যাকেইয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়ে দুই দিনেই হেরে যায় টেস্ট। প্রথম ইনিংসে ৬৪ ও দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করে নাজমুল বাহিনী। হারলেও বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং করেন শরিফুল। ৭ উইকেট নেন। দেশের বাইরে কোনো বোলারের এটাই সেরা বোলিং স্পেল।

ভালোমন্দ মেশানো সিরিজ খেলে ক্রিকেটাররা এখন ঢাকায়। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে ৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও পিছিয়ে গেছে। সিরিজটি অবশ্য একেবারেই ভেস্তে যায়নি। আগামী জানুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সিরিজ আয়োজনের জন্য সে সময় স্ক্যাজুয়াল খুঁজে বের করার চেষ্টা করছে বিসিবি। সিরিজটির প্রথম স্ক্যাজুয়াল ছিল ২০২৫ সালের আগস্টে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় সিরিজটি সে সময় না হয়ে চলতি বছরের সেপ্টেম্বরে নির্ধারিত হয়। কিন্তু এবারও হচ্ছে না। এ সময় ভারত সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। বিসিবিও চেষ্টা করছে ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত রাখতে। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলার কথা ছিল আফগানিস্তানের। জিম্বাবুয়েসহ একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে আফগান ক্রিকেট বোর্ড। সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান।

বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, চলতি বছর বিপিএল আয়োজন করতে চাইছে না বিসিবি। কেননা বিসিবির বর্তমান কমিটি জানিয়েছে, বিপিএলের গত দুই আসরে ৪০ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। সেজন্যই বিপিএল আয়োজন করবে না। বিপিএল অনুষ্ঠিত না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ক্রিকেটাররা। বিপিএলের পরিবর্তে বিসিবি অন্য কোনো টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করবে কি না, এসব নিয়েই বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করবেন কোয়াব সভাপতি ও অন্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights