মুসলিম দেশগুলোর আত্মনির্ভরশীলতা বাড়াতে নতুন আঞ্চলিক চুক্তির আহ্বান ইরানের

অনলাইন ডেস্ক
মুসলিম দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের সক্ষমতার ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, নতুন আঞ্চলিক চুক্তি ও সহযোগিতার কাঠামো মুসলিম দেশগুলোর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

ঐক্য সপ্তাহ উপলক্ষে শনিবার প্রকাশিত এক বার্তায় কালিবাফ বলেন, ইরানে সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে ঐক্য জাতীয় শক্তি ও নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি।

তিনি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি প্রমাণ করেছে যে বিদেশি শক্তিগুলো মুসলিম দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তাই আঞ্চলিক নিরাপত্তা মুসলিম দেশগুলোর পারস্পরিক সদিচ্ছা, সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে গড়ে তোলা উচিত।

গালিবাফ বলেন, নতুন আঞ্চলিক চুক্তি ও ব্যবস্থাগুলো এমন একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যেখানে মুসলিম প্রতিবেশী দেশগুলো বিদেশিদের পরিবর্তে নিজেদের সক্ষমতার ওপর নির্ভর করবে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সহযোগিতা ও ভ্রাতৃত্বের পথ বেছে নেয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাবলি মুসলিম ঐক্যের সুফল তুলে ধরেছে। মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা প্রতিপক্ষের মোকাবিলা এবং আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: তাসনিম নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights