শ্রীমঙ্গলে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামার থেকে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের সদস্যরা অজগর সাপটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের স্হানীয় রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। দুপুরে বন বিভাগের কর্মীরা সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেন।

বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সকালে খামারে একটি অজগর সাপ দেখতে পয়ে তাদেরকে খবর দেয়া হয়। সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে সঙ্গে নিয়ে ওই খামারে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।

বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে। সাপটি লম্বায় ১৫ ফুট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights