নেপালে নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪২০০

অনলাইন ডেস্ক

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছেন ৪২০০ জনেরও বেশি মানুষ।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রাণঘাতী এ দুর্যোগের ঘটনা ঘটে গত বুধবার। তিব্বত–নেপাল সীমান্তে হিমবাহের একটি অংশ ধসে ভোটেকোশি ও ত্রিশূলী নদী দিয়ে প্রবল বেগে কাদাপানি ও পাথরের ঢল নেমে আসে। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় বিভিন্ন স্থাপনা, গ্রাম ও জনপদ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষায়িত সার্জিক্যাল মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় সরকারগুলোর মাধ্যমে নগদ সহায়তাও বিতরণ শুরু হয়েছে।

এখন পর্যন্ত যাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights