অনলাইন ভার্সন ইলেক্ট্রো মার্টের নুরুল আফছার পেলেন কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশে কনকা, গ্রী এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও গৃহস্থালী সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্টকে চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ এ ‌‘কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘এক্সিলেন্স ইন কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড ২০২৬’ স্বীকৃতি প্রদান করা হয়। এছাড়া গ্রুপের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার কমনওয়েলথ অঞ্চলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘কমনওয়েলথ কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মিলেনিয়াম গ্লুসেস্টার হোটেল লন্ডন কেনসিংটনের কনজারভেটরি রুমে এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে।

এই অনুষ্ঠানে কমনওয়েলথ জুড়ে থাকা ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা মিলিত হন। কেনিয়ার হাইকমিশনার, লেসোথোর হাইকমিশনার এবং লন্ডনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ প্রতিষ্ঠানের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছারের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights