বুড়িগঙ্গা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ১০ বছর বয়সী এক মেয়ে শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় কোস্টগার্ড কার্যালয়ের কাছে নদীতে ভাসমান অবস্থায় পাগলা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

পাগলা নৌ পুলিশের এসআই শাহজাহান জানান, কোস্টগার্ডের দেওয়া সংবাদে আনুমানিক ১০ বছর বয়সী মেয়ে শিশুর লাশ বুড়িগঙ্গার তীরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। লাশটির মাথা ন্যাড়া ও বিবস্ত্র ছিল।
তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights