ইরানের জ্বালানি স্থাপনায় আবারও হামলার হুমকি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

ইরানের জ্বালানি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইরান যদি ইসরায়েলে আক্রমণ করে। তবে তাঁর দেশ ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হানবে।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের তরফ থেকে যেকোনো ধরনের উসকানি বা হামলা এলে তা প্রতিহত করতে ইসরায়েলের ওপর থাকা সমস্ত কৌশলগত বিধিনিষেধ উঠে যাবে।

এক বক্তৃতায় তিনি বলেন, ‘ইসরায়েলে আক্রমণ চালানো হলে আমরা ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো-বিশেষ করে সব এনার্জি ও জ্বালানি কেন্দ্রগুলোতে আঘাত হানব। এর মাধ্যমে ইরানকে সম্পূর্ণ অন্ধকার এবং মধ্যযুগীয় প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার চলমান নতুন সামরিক উত্তেজনা ও সংঘাত থেকে আপাতত নিজেদের কিছুটা দূরে রেখেছিল তেল আবিব। ইসরায়েলের নতুন এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও চরম উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights