গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার : শামীম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ অন্যান্য খাতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং জনগণই দলের সকল ক্ষমতার উৎস। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ চলছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদের কনফারেন্স রুমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এসডিএফ’র চট্টগ্রামে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন করা। যার জন্য ইতিমধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং জেলা পরিষদের মাধ্যমে অনেকগুলো কাজ বাস্তবায়িত হচ্ছে। সরকারের পাশাপাশি এ ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও সংগঠনগুলোও কাজ করছে। সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

এতে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক রকিব উদ্দিন আহমেদ, জেলা যুব কর্মসংস্থান কর্মকর্তা জীবন আরা তিথি, মোঃ রানা মিয়া, জেলা কর্মকর্তা (এমইএন্ড এল) সাজ্জাদ হোসেন, জেলা কর্মকর্তা (আইটি এন্ড এমআইএস) রত্না রানী দে, সহকারী জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. রোকসানা আক্তার, আরডিসিএস ব্যবস্থাপক রোকসানা মমতাজ, আরডিসিএস সভাপতি রোকেয়া সুলতানা, সহ-সভাপতি সুমিত্রা চৌধুরী, সেক্রেটারি তানজিলা আক্তার, কোষাধ্যক্ষ প্রীতি কণা দেবী এবং সদস্য ফারজানা আক্তার, জোসনা বেগম, শ্যামলী তালুকদার, কহিনুর আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights