হাতিয়ায় জবাই করা হরিণ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় জবাই করা একটি হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে উপজেলার চর আতাউর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা চর আতাউর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ৪০ কেজি ওজনের একটি জবাই করা হরিণ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু মাংস ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে উদ্ধার করা জবাই করা হরিণটি হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights