চীনের সাথে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী কানাডা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা হুঁশিয়ারির মধ্যেই আগামী দুই বছরে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে প্রত্যাশা করেছে কানাডার ব্যবসায়ীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। কানাডা-চীন চেম্বার অফ কমার্স-এর প্রকাশিত কানাডীয় ব্যবসায়িক সম্প্রদায়ের করা জরিপে প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৭ জন (৬৮ শতাংশ) চীনের সাথে বাণিজ্য বৃদ্ধির প্রত্যাশা করছেন।

গত বছরে এই হার ছিল ৫২ শতাংশ। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, জরিপ অনুযায়ী ৪৮ শতাংশ উত্তরদাতা চীনকে তাদের খাত বা প্রতিষ্ঠানের জন্য একটি কৌশলগত বাজার হিসেবে বিবেচনা করছেন। গত বছরের এই হার ৩১ শতাংশ।এছাড়া ৪২ শতাংশ উত্তরদাতা চীনকে কানাডার জন্য যুক্তরাষ্ট্রের চেয়েও নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার মনে করেন (যুক্তরাষ্ট্রের পক্ষে মত দিয়েছেন ২২ শতাংশ)। ২০২৫ সালে এই হার ছিল ২৯ শতাংশ।

প্রতি চারজন উত্তরদাতার মধ্যে তিনজনই চীনের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে সুযোগ ও ঝুঁকিকে অন্তত সমান ভারসাম্যপূর্ণ বলে মনে করেন; অন্যদিকে ৩৫ শতাংশের মতে, ঝুঁকির চেয়ে সুযোগই বেশি। এদিকে চীনের বাজারে প্রবেশের ক্ষেত্রে প্রচলিত জটিলতার ধারণা প্রচলিত ছিল, তা কমে এসেছে। জরিপে ২৯ শতাংশ বলেছেন, তাদের শিল্পের কোম্পানিগুলোর জন্য চীনের সাথে ব্যবসা করা কঠিন। ২০২৫ সালে এই হার ছিল ৪১ শতাংশ।

কানাডা-চীন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জুন ডেং বলেন, ফলাফলগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে চীনের দেওয়া সুযোগ-সুবিধার বিষয়ে কানাডীয় ব্যবসায়িক সম্প্রদায়ের আস্থা বছরওয়ারি বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, কানাডা ও চীন যখন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে, তখন আরও বেশি সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান চীনকে কৌশলগত বাজার হিসেবে বিবেচনা করছে। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির প্রত্যাশা এবং দুই দেশের মধ্যে অধিকতর বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য সুফলগুলো অনুধাবন করছে।

কানাডায় কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন কোম্পানির মধ্যম বা উচ্চ-ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত ১,০০৮ জন কানাডীয় প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর দৈবচয়ন পদ্ধতিতে (র‍্যান্ডম স্যাম্পলিং) এই জরিপটি পরিচালনা করা হয়।

সূত্র: সিনহুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights