পুলিশের গুলিতে প্রাণ গেল ইসরায়েলি সেনার

অনলাইন ডেস্ক
ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। রবিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, শহরের কিরিয়াত হাশারোন এলাকায় অস্ত্রধারী এক ব্যক্তি রাইফেল নিয়ে গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা।

পুলিশের দাবি, ওই সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। পরে পুলিশও পালটা গুলি চালালে তিনি নিহত হন। এ ঘটনায় অন্য কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি দৈনিক ইদিওথ আহরোনোথ জানিয়েছে, গুলি চালানো ব্যক্তি একজন সেনাসদস্য ছিলেন। ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরা করার সময় গুলি চালাচ্ছিলেন।

তবে কেন তিনি গুলি চালিয়েছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো কোনো কারণ জানায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights