নেপালের ভয়াবহ বিপর্যয়, ৫ কোটি ডলার সহায়তা চাইল জাতিসংঘ

অনলাইন ডেস্ক

নেপালে বন্যার্তদের জন্য ৫ কোটি ডলারের জরুরি সহায়তা তহবিল চেয়েছে জাতিসংঘ ও তাদের সঙ্গে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪ হাজার মানুষের জন্য এ অর্থ চাওয়া হয়েছে। গত ২৬ অগাস্ট নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের সীমান্তে একটি হিমবাহ ধসে পড়ে। নেপালে জাতিসংঘের কার্যালয়ের হিসাবে, এ বন্যায় এখন পর্যন্ত প্রায় ১৩০০ মানুষের মৃত্যু হয়েছে।

নিখোঁজের সংখ্যা এক হাজারের মতো। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১৯ হাজার ২৮৪। জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একটি উড়োজাহাজ ৮৪ মেট্রিক টন মানবিক সহায়তা নিয়ে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবতরণ করে।

ত্রাণের মধ্যে ডায়রিয়ার চিকিৎসা সরঞ্জাম, পানির ট্যাংক, পানি বিশুদ্ধ করার উপকরণ, শীতের পোশাক ও শিক্ষাসামগ্রী রয়েছে। নেপালে ইউনিসেফের প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা বলেন, এসব ত্রাণ শিশুসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় ভূমিকা রাখবে।

তথ্য সূত্র- ইউএন নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights