মহেশখালীতে চোরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে চোরের ছুরিকাঘাতে শিল্পী রানী শীল (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রবীন্দ্রনাথ শীলের বাড়িতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বাড়ির নারী সদস্য শিল্পী রানী শীল তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্বামী রবীন্দ্রনাথ শীলসহ স্থানীয়রা শিল্পী রানীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। ঘটনার তদন্ত এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights