ফরিদপুরে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দা ইউনুস আলী শেখের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে ফরিদপুর আদালত চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গত ১ আগস্ট পদ্মার দুর্গমচর এলাকায় নিয়ে ইউনুস শেখকে প্রথমে জোরপূর্বক বিষ পান করানো হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় ইউনুস শেখকে। চিকিৎসাধীন থাকাবস্থায় ইউনুস শেখ তাকে জোরপূর্বক বিষপান করানোর বিষয়টিতে কয়েকজনের নামউল্লেখ করেন। পরবর্তীতে ৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইউনুস শেখ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে ৭ জনের নামউল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় চার আসামীকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামীরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

মানববন্ধনে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights