ইরানের বিরুদ্ধে জয়ী হচ্ছে যুক্তরাষ্ট্র, হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে। টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন বিষয়ক সম্মেলনে স্থানীয় সময় বুধবার রাতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে যে যুদ্ধ এখন চলছে, আমরা এই যুদ্ধে জিতলেই তেলের দাম কমতে শুরু করবে। ট্রাম্প বলেন, আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত। ট্রাম্প বলেন, ইরান ভেঙে পড়ছে। তার ভাষায়, ইরান গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করে এসেছে, কিন্তু এখন আর সেই অবস্থায় নেই। বক্তব্যে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব নীতিকে দায়ী করেন ট্রাম্প। তার দাবি, তার প্রশাসন দ্রুত খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়েছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ লেখা হয়েছিল। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর মধ্যে একটি। এই পথ দিয়ে প্রবাহিত হয় পৃথিবীর এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য। সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights