ব্রিকস সম্মেলনে একতরফা যুদ্ধের নিন্দা জানাল বিশ্ব নেতারা

অনলাইন ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে উত্তেজনার মধ্যেই ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ জোটের বিশ্ব নেতারা অংশ নিয়েছেন। এবারের সম্মেলনে জোটের নেতারা যেকোনো একতরফা যুদ্ধের নিন্দা জানিয়ে একটি যৌথ ঘোষণাপত্রে সম্মত হয়েছে।

তবে এই নথিতে কোনো নির্দিষ্ট রাষ্ট্রের নাম উল্লেখ করার সম্ভাবনা কম। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গঠিত এই জোটটি চলতি সপ্তাহে নয়াদিল্লিতে তাদের বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে।

একটি সর্বসম্মত ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে জোটের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার মতপার্থক্য দূর করার জন্য কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলের সংঘাতে দেশ দুটি বিপরীত অবস্থানে রয়েছে।

সূত্র: রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights