ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ঢাকায় আসছে আজ

অনলাইন ডেস্ক

তিনটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ক্যারিবিয়ান যুবাদের বিপক্ষে প্রথম তিনটি চারদিনের ম্যাচের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আগামী ১৬ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এছাড়া ২৩ মে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। শেষ ম্যাচটি ৩০ মে থেকে মাঠে গড়াবে। বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফিফ হোসেন।

বাংলাদেশ ‘এ’ দল:
আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল:
জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights