ফুলবাড়ীতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্র কল্যাণ সম্পাদক বাইজিদ খান। প্রধান আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেম ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বই ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন ফুলবাড়ী থানা পূর্ব শাখা শিবিরের সভাপতি আহসান হাবিব ও সেক্রেটারি মিনহাজুল ইসলাম তাক্বী। এ সময় অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় সুধীজন ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights