ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে বসুন্ধরা মেডিকেল সিটি

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটাল প্রকল্পের শেয়ার কিনতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পুষ্পাঞ্জলি হলে আগত ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ১ হাজার শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের এই হাসপাতাল প্রকল্পের শেয়ার, মেডিকেল শপ এবং চিকিৎসকদের চেম্বার বুকিংয়ে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা থাকায় তা ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এ মেলা।

গতকাল সরেজমিন আইসিসিবির ৫ নম্বর পুষ্পাঞ্জলি হলে গিয়ে দেখা যায়, মেলা প্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি অনেকেই আগ্রহী হয়ে বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ারসংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন এবং সুযোগসুবিধার বিষয়টি দেখে তাৎক্ষণিক বুকিং দিচ্ছেন।

বুকিং মেলায় কথা হয় উত্তরা থেকে আসা ব্যবসায়ী মোবারক হাসানের সঙ্গে। তিনি বলেন, মেলায় বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ারসম্পর্কিত ধারণাটা বেশ দারুণ লেগেছে। ঢাকার বুকে ১ হাজার শয্যার এত বড় বিশেষায়িত হাসপাতালের শেয়ারহোল্ডার হওয়ার সুযোগ সচরাচর মেলে না। চিকিৎসাসেবার পাশাপাশি এটি ভবিষ্যৎ বিনিয়োগের জন্য একটি ভালো অপশন বলে মনে হচ্ছে। মিরপুর থেকে আসা বরিউল আলম বলেন, ‘বর্তমান সময়ে যেকোনো প্রজেক্টে অর্থ বিনিয়োগের আগে আমরা মূলধনের সুরক্ষার কথা ভাবি। এখানে যেভাবে রিফান্ড পলিসি বা শেয়ার হস্তান্তরের সুবিধা দেওয়া হয়েছে, তা অত্যন্ত নির্ভরযোগ্য। তাই আর দেরি না করে একটি শেয়ারের প্রাথমিক বুকিং দিয়ে ফেললাম।’ প্রকল্পের শেয়ার বিক্রির দায়িত্বে থাকা এস রহমান প্রপার্টিজের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তা আশরাফুল হক জানান, আধুনিক সব বিশ্বমানের সুযোগসুবিধা নিয়ে বসুন্ধরা মেডিকেল সিটি গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। ক্রেতারা মূলত ভবিষ্যৎ সম্ভাবনা, আজীবন মালিকানার সুবিধা এবং প্রয়োজনে সহজে শেয়ার বিক্রির বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights