ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী শুটার ডাবা হারুন গ্রেফতার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী শুটার ডাবা হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ডাবা হারুন ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
