নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নোয়াখালী প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নোয়াখালীতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম।

শনিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে নোয়াখালীতেও এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়াসহ বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে, জেলা প্রশাসক কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক ড. মো. শেখ ছাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights