মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং?

অনলাইন ডেস্ক
ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া রাজকীয় নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত শনিবার ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়।

সম্মেলনের দিনের কর্মসূচি শেষে আগেই নিজ দেশে ফিরে যাওয়ায় নৈশভোজে উপস্থিত ছিলেন না আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদও।

তবে শনিবার সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করা শি জিনপিং কেন নৈশভোজে যোগ দেননি, তার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। একটি সূত্র জানিয়েছে, বিশ্রামের জন্য হোটেলে ফিরে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট।

নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য নেতারা সশরীরে উপস্থিত ছিলেন।

গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া ব্রিকস সম্মেলন আজ ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। ভারতের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে ১১টি সদস্য দেশ ও ১০টি অংশীদার দেশের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights