ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

অনলাইন ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের কাছে একটি কন্টেইনারবাহী বাণিজ্যিক জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

কেশমের গভর্নর হোসেইন আমিরতেইমৌরি ইরানের বার্তা সংস্থা তাসনিমকে জানান, রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে হেঙ্গাম দ্বীপ ও শিব দেরাজ গ্রামের কাছাকাছি জলসীমায় জাহাজটিতে একটি বিস্ফোরক বস্তু আঘাতে হানে।

তিনি দাবি করেন, ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’র ছোড়া বিস্ফোরক বস্তুই জাহাজটি আক্রান্ত হয়েছে। এতে একজন নিহত এবং চারজন আহত হন।

গভর্নর জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights