গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইসরায়েলের হত্যাকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

গাজা উপত্যকায় রক্তপাত দ্রুত বন্ধ করতে তিনি দখলদার ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক গতকাল (বুধবার) এসব কথা জানান।

তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং নির্বিচারে বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা বন্ধ করতে হবে।
অবরোধ আরোপের মাধ্যমে সারা বিশ্ব থেকে গাজা উপত্যকাকে বিচ্ছিন্ন করে ফেলার বিষয়ে ইহুদিবাদী পদক্ষেপের সমালোচনা করেন ফারহান হক। ইসরায়েলি অবরোধের কারণে গাঁজার অধিবাসীরা খাদ্য, জরুরি ঔষধ এবং জ্বালানির মতো মৌলিক পণ্য থেকে দারুনভাবে বঞ্চিত রয়েছে।

ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে টানা দ্বিতীয় দিনের মতো গাজা উপত্যকার ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব এসব কথা বললেন। ইসরায়েলি হামলার জবাবে গতকাল গাজার ইসলামি জিহাদ আন্দোলন ব্যাপকভাবে রকেট নিক্ষেপ শুরু করেছে।

সূত্র : পার্সটুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights