কালীগঞ্জের পল্লীতে প্রবাসীর বাড়ীতে ৩০ লাখ টাকার স্বর্নালংকার চুরি দুই চোরসহ আড়াই ভরি স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালীগঞ্জের পল্লীতে এক প্রবাসীর বাড়ী থেকে ৩০ লাখ টাকা মূল্যের স্বর্নালংকারসহ নগদ টাকা চুরির ঘটনায় দু’জনকে আটক ও আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার দিঘারপাড়া গ্রামের রাহুল হোসেন (৩০) ও মেহেদী হাসান (২৫)। মঙ্গলবার দুপুরে যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজার থেকে তাদেরকে আটক ও স্বর্ণ উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ভোর রাতে কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামের প্রবাসী পারভেজ কামালের বাড়ীর জানালা ভেঙ্গে চোরেরা প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণের গহনাসহ নগদ ৫হাজার ৮’শ টাকা নিয়ে যায়। এ ঘটনায় পরদিন প্রবাসীর স্ত্রী সীমা খাতুন কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেন। কালীগঞ্জ থানার পুলিশ জানায়, প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনায় তার স্ত্রী
সীমা খাতুন অজ্ঞাত চোরেদের নামে থানাতে একটি এজাহার দায়ের করেন। এরপর পুলিশ চুরির রহস্য ও মালামাল উদ্ধারে মাঠে নামেন। এবং গোপন তথ্যের
ভিত্তিতে জানতে পারেন চোরেরা খাজুরা বাজারে স্বর্ণ বিক্রি করতে গেছে। এ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে তত্বিপুর পুলিশ ফাঁড়ির আইসি এস আই রানা প্রতাপের নেতৃত্বে পুলিশ বাঘারপাড়ার খাজুরা বাজারে অভিযান চালিয়ে কালীগঞ্জের দিঘার পাড়া গ্রামের রাহুল হোসেন ও মেহেদী হাসানকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে স্বর্নের চেন ও কানের দুলসহ আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করে। প্রবাসীর স্ত্রী সীমা খাতুন জানায়, ঘটনার দিন গভীর রাতে চোরেরা তার ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করেছিল। এতে বাড়ীর সকলেই গভির
ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে চোরেরা জানালার রড কেটে ঘরে প্রবেশের পর আলমারী ভেঙ্গে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণলংকার নিয়ে যায়। পরে ভোরের দিকে তার মা নামাজ পড়তে উঠে জানালা ও আলমারী ভাঙ্গা দেখে চুরির ঘটনাটি নিশ্চিত হন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, প্রবাসীর বাড়িতে চুরির
ঘটনায় তার স্ত্রী থানাতে এজাহার দিয়েছিল। পুলিশ ওই ঘটনায় জড়িত দুই চোরকে আটকসহ কিছু স্বর্ণ উদ্ধার হয়েছে। আটক চোরেদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকী স্বর্ণ উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights