এনবিআরের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৯১ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৯১ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি/পদায়ন করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ইকোনমিক জোন কমিশনারেট, বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর) এবং কাস্টমস হাউসে পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম), চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, যশোর ও কক্সবাজারসহ বিভিন্ন কমিশনারেট।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ২২ সেপ্টেম্বর বিকেলে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights