বোয়ালখালীতে লেবুবাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পাহাড়ি এলাকা থেকে আবদুল মাবুদ (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কড়লডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খালের পাশের একটি লেবুবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

আবদুল মাবুদ স্থানীয় বাসিন্দা। তিনি লেবুবাগানের পরিচর্যার পাশাপাশি কৃষিকাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে পাহাড়ে কাজ করতে যান আবদুল মাবুদ। সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে ডুমুরিয়া খালের পাশের একটি বাগানে তাঁকে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, আবদুল মাবুদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাঁদের ধারণা, পাহাড়ে পালন করা মহিষের আক্রমণে আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হতে পারে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, প্রাথমিক তদন্তে মহিষের আক্রমণে ওই কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে সেটিও তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights