দরজার লক নষ্ট, পার্লামেন্টের টয়লেটে ১৩ ঘণ্টা আটকা এমপি

অনলাইন ডেস্ক

বেলজিয়ামের ফ্লেমিশ পার্লামেন্টের একটি টয়লেটে প্রায় ১৩ ঘণ্টা আটকা ছিলেন দেশটির এমপি ফ্রেদেরিক এরেন্স। দরজার লকের একটি অংশ ভেঙে যাওয়ায় ভেতর থেকে বের হতে পারেননি তিনি। দীর্ঘ সময় আটকে থাকার পর শ্বাসকষ্ট দেখা দিলে উদ্ধারের পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ব্রাসেলস টাইমস ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পার্লামেন্টের একটি ভবনের টয়লেটে যান ৫৮ বছর বয়সী এরেন্স। সেখানে যাওয়ার সময় তিনি প্রথমবারের মতো নিজের ফোনটি সঙ্গে নেননি। পরে বের হওয়ার চেষ্টা করলে দরজার লকের একটি স্প্রিং ভেঙে গিয়ে দরজাটি আটকে যায়।

সহকর্মীরা এরই মধ্যে চলে যাওয়ায় তাঁর চিৎকার ও দরজায় ধাক্কা দেওয়ার শব্দও কেউ শুনতে পাননি। ভবনে থাকা নিরাপত্তাকর্মীরাও তাঁকে খুঁজে পাননি। এদিকে টয়লেটের বাতাস চলাচলের ব্যবস্থাও পর্যাপ্ত ছিল না। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে টয়লেটে পাওয়া একটি ধাতব বস্তু দিয়ে দরজায় দুটি ছিদ্র করেন এরেন্স, যাতে বাইরে থেকে বাতাস ঢুকতে পারে।

বুধবার সকাল ৬টার দিকে পরিচ্ছন্নতাকর্মী তাঁকে দেখতে পান। বাইরে থেকে দরজা খোলা সম্ভব না হওয়ায় পরে একজন সামরিক পুলিশ সদস্য ক্রোবার দিয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন।

শ্বাসকষ্ট ও অক্সিজেনের ঘাটতির কারণে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ব্রাসেলসের সেন্ট-জেন হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

ফ্লেমিশ পার্লামেন্ট ঘটনাটিকে ‘দুঃখজনক ঘটনা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ব্রাসেলস টাইমস, রয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights