ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯

অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ১৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ সময়ে এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে নতুন ১৯ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর মধ্যে ১৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং পাঁচজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে সর্বমোট ৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৭ জন এবং ঢাকার বাইরে ২০ জন রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১১ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ১৯১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৬৭৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫১৩ জন রয়েছেন।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৮২ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৫৯২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৯০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights