“আমি”

হাসিনা মরিয়ম

আমি….
আমাতেই বসবাস…
বেঁচে আছি- বেঁচে থাকতে হয়..
বেঁচে থাকা কাকে বলে জানিনা,
জীবন বা জীবন বোধ জীবন থেকে অনেক দূরে,
প্রকৃতির নগ্ন জটিলতায় আবদ্ধ আমি
হাসফাঁস করি প্রতিনিয়ত-
একরত্তি সোনালী আলোর প্রত্যাশায়…
নির্জীব নিরবে বপন করেছি কষ্টের বীজ
জীবনের চারণভূমিতে,
ঘুটঘুটে আঁধারে নিষ্ঠুরতার হোলিখেলা
চারপাশ থেকে ঘিরে রাখে আমায়…
কষ্টের ডালপালা সরিয়ে আলোর দিকে হাত বাড়িয়ে দেই,
শরীরের অনু-পরমাণু প্রতিক্ষন অপেক্ষা করে তোমার..
আমার একাগ্রতা তোমাকে ঘিরে,
আমি যেন তোমাতেই সমর্পিত,
বারবার তোমাকে তুষ্ট করার নিষ্ফল চেষ্টা অনবরত,
তোমার চাওয়া পাওয়ার মূল্য আমার কাছে অনেক,
প্রচ্ছদে আঁকা ছবির মতো
তোমাকে আমি নানা রঙে রাঙিয়েছি…
নিজের মতো করে তৈরি করেছি তোমাকে…
বারবার নির্মাণ করি তোমায়
আদরে ভালোবাসায়…
কত কথা বলতে চাই তোমাকে
না বলা কথাগুলো হয়না বলা…
হয়তো কখনও হবে না বলা,
জীবন থেকে শিখেছি,
যাকে নিয়ে স্বপ্নের চারণভূমির সৃষ্টি
সে সবকিছু বিরাণ করে দিয়ে যায়,
বৈরী সময় বৈরী কাল
আমার কাছে দুটোই সমান,
তারপর ও তোমাকে নিয়ে রচনা করবো পান্ডুলিপি,
এ কোনো নিয়তির বিধিলিপি নয় যে
সবকিছু অদৃশ্য থেকে যাবে,
এখানে আছে আমাদের দুজনের
মিলিত ফসল বিশ্বাস,
চাওয়া পাওয়ার চাকচিক্য নয়,
আছে পরতে পরতে
নির্মল স্নিগ্ধ ভালোবাসার চারণভূমি,
দুজনে মিলে রোপণ করবো রঙিন স্বপ্ন,
আবহমান কাল ধরে
আজানের ললিত সুরের মতো
দুজনের একই চাওয়া,
কেউ যেন কাউকে ছেড়ে না যাই,
তাহলে আমাদের ভালোবাসার হবে চরম অকল্যাণ,
আমরা রেখে যাবো –
সুন্দর স্বপ্নের সোনালী পৃথিবী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights