ট্রাম্প-জিনপিংয়ের নৈশভোজ টেবিলে আরও বসলেন যারা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক রাজনীতির অন্যতম শীর্ষ দুই পরাশক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক নৈশভোজে মুখোমুখি বসেছেন। রাষ্ট্রপ্রধান ও তাঁদের স্ত্রীদের বাইরেও এ টেবিলকে কেন্দ্র করে সবচেয়ে বড় চমক তৈরি করেছে সিলিকন ভ্যালির প্রযুক্তি বিশ্বের প্রথম সারির শীর্ষ নির্বাহীদের উপস্থিতি।

রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের এই সময়ে একই টেবিলে বিশ্বের প্রভাবশালী দুই নেতার সঙ্গে আহারে যোগ দিয়েছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও তার স্ত্রী লরি হুয়াং, অ্যাপলের সিইও টিম কুক, টেসলার প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক এবং এএমডির সিইও লিফানি লিসা সু ও তার স্বামী ড্যানিয়েল লিন।

মে মাসে ট্রাম্প যখন বেইজিং সফর করেছিলেন, তখন সেই নৈশভোজের টেবিলে প্রধানত স্থান পেয়েছিলেন চীনের সরকারি ও কূটনৈতিক আধিকারিকেরা। তবে এবারের আসরে মার্কিন প্রযুক্তি খাতের এই শীর্ষ কর্তাদের উপস্থিতি কূটনৈতিক এবং বাণিজ্যিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

হোয়াইট হাউসে উপস্থিত অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শেষভাগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব লক্ষ্যগুলো পরস্পরকে শক্তিশালী করতে পারে এবং এ জন্য দুই পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।

বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে শি জিনপিং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকাকে আবার মহান করার’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) অঙ্গীকার করেছেন। এর পাশাপাশি চীনারাও জাতীয় পরাশক্তি হিসেবে নিজেদের পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং চীনের আধুনিকীকরণ প্রতিনিয়ত নতুন ক্ষেত্র উন্মোচন করছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহৎ ও প্রভাবশালী দেশ হিসেবে কীভাবে একসাথে এগিয়ে যাওয়া যায়, সে লক্ষ্যে দুই দেশকে একটি ‘নতুন পন্থা’ অনুসন্ধানের আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights