নজরুল বিশ্ববিদ্যালয়ের ভালুকা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভালুকা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো. তাহমীদ খন্দকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. রকিবুবল আলম রকিব (শুভ)।

গতকাল বৃহস্পতিবার সংগঠনের সাবেক আহ্বায়ক আদি খান শাকিল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদনপত্র তুলে দেন।

এর আগে প্রায় এক বছর ভালুকা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আদি খান শাকিল।

নবনির্বাচিত সভাপতি মো. তাহমীদ খন্দকার ও সাধারণ সম্পাদক মো. রকিবুবল আলম রকিব (শুভ) সংগঠনের সব সদস্যের সহযোগিতা নিয়ে ভালুকা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights