জোড়াতালি দিয়ে চলছে টঙ্গী-কালিগঞ্জ সড়ক

আফজাল হোসাইন, টঙ্গী

জোড়াতালি দিয়ে চলছে গাজীপুরের টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। খানাখন্দের কারণে বেহাল দশায় পরিণত এই সড়কটি। সওজ কর্তৃপক্ষ কর্তৃক সড়কের সংস্কার না করার চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারণে রাস্তায় ছোট ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে যান চলাচলে জ্যাম তৈরি হচ্ছে আর ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। কিছু কিছু জায়গায় ইটা দিয়ে গর্ত বন্ধ করার দুই এক-দিনের মাথায় ফের আগের মতো হয়ে যায়।

মানুষের এ দুর্ভোগ উত্তরণে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুরের টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে খানাখন্দের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। ব্যস্ততম এই সড়কে বৃষ্টির কারণে রাস্তায় ছোট ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে যান চলাচলে যাত্রীরা চরম দুর্ভোগ শিকার হচ্ছেন। এর মধ্যে টঙ্গী মরকুন, শিলমুন, মোল্লার গ্যারেজ, আমতলি, রেলগেট, শিক্ষা বোর্ডের পাশে, মিরের বাজার, কলেজগেট, পুবাইলসহ বিভিন্ন এলাকায় খানাখন্দের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা জাবেদ হোসেন বলেন, রাস্তায় বড় বড় গর্ত হওয়ার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। অপরদিকে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এ বিষয়ে সওজ কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

আরেক পথযাত্রী রেখা আক্তার জানান, রাস্তায় বড় বড় গর্ত থাকায় মাঝে মধ্যে গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়। সওজের লোকজন একদিকে মেরামত করেন, আরেকদিকে আবার গর্ত হয়ে যায়। তাহলে স্থায়ী সমাধান কী?

তবে সওজের মেরামতকাজেও অনেকটা গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।

এ ব্যাপারে টঙ্গী সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (সওজ) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গর্ত হচ্ছে, আমরা তা মেরামত করে যাচ্ছি। তবে বৃষ্টির কারণে বিটুমিন দিতে না পারায় আবার গর্ত হয়ে যাচ্ছে। আগামীতে টেন্ডারের মাধ্যমে স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights