পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুষ্টিয়ায় মিছিল-সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ায় মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অঙ্গসংগঠনের দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের গণতন্ত্র, শান্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণের স্বার্থে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, কুষ্টিয়া শহর যুবদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights